নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। বুধবার চার জেলার প্রশাসনের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে । দুই সপ্তাহের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের পর্যটনের জন্য বেশিরভাগই কক্সবাজার ও এই তিন জেলাকেন্দ্রিক। তাই করোনা ঠেকাতে সব ধরণের বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ঘোষনা কার্যকর হবে।
আলোকিত প্রতিদিন
৩১ মার্চ-২০২১ সা হা

