আজ , ।   

সাভার উপজেলার নতুন নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম

আরো খবর

সাভার প্রতিনিধি:

সাভার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মোঃ মাজহারুল ইসলাম। রবিবার ( ২৮ মার্চ) বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.কে.এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন এর মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

মোঃ মাজহারুল ইসলাম বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ৩৩তম ব্যাচের ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সাভারের ইউএনও হিসেবে শামিম আরা নীপার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। প্রসঙ্গত, সাভার উপজেলায় প্রথম নারী অফিসার হিসেবে নির্বাহী অফিসার দায়িত্ব পেয়েছিলেন শামীম আরা নীপা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৯ ব্যাচের ক্যাডার শামীম আরা নীপাকে দায়িত্ব প্রদান করা হয়। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে ঢাকা জেলার শ্রেষ্ঠ ইউএনও’র সম্মাননা লাভ করেন তিনি।

 

আলোকিত প্রতিদিন/ ৩১ মার্চ-২১/  দ ম দ

- Advertisement -
- Advertisement -