আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিদিন বইমেলা হবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা

আরো খবর

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বইমেলার প্রতিদিনকার সময় আরও এক ধাপ কমিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এখন থেকে প্রতিদিন বইমেলা হবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায়, শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমির পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে আজ থেকে বইমেলার সময় আরও দেড় ঘণ্টা কমানো হয়েছে।  আজ থেকে মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।  শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে শুরু করে মেলা চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।  মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

মাস্ক ছাড়া বইমেলায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতিটি প্রবেশ পথে এ বিষয়ে নিরাপত্তা জোরদার করা হবে। মাস্ক থাকলে তবেই একজন মেলায় প্রবেশের অনুমতি পাবেন। এরপর তার শরীরের তাপমাত্রা মাপা হবে এবং তা ঠিক থাকলে স্যানিটাইজ করা হবে। সবশেষে নিরাপত্তা পর্যবেক্ষণ করে মূল মেলায় ঢুকতে পারবেন লেখক-পাঠক-দর্শনার্থীরা।

আলোকিত প্রতিদিন

৩১ মার্চ-২১ সা হা

- Advertisement -
- Advertisement -