আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবিতে মহসিন হলে মো. ওমর ফারুক (শাসন) সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন

আরো খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচনে হাজী মুহম্মদ মহসীন হলের সাবেক মেধাবী ছাত্র,দক্ষ সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃওমর ফারুক(শাসন) সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রভাতফেরীর প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন বাধন এর মহসীন হল ইউনিট এর প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি অনেক সমাজকল্যাণমুলক কাজে ছাত্রজীবন থেকে জড়িত ছিলেন। বর্তমানে তিনি হাজী মুহম্মদ মহসীন হল অ্যাযালামনাই এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। আগামী দিনে তিনি তার শ্রম, মেধা দিয়ে দেশের সেবা করতে চান। এজন্য তিনি সবার নিকট দোয়া প্রার্থী।

- Advertisement -
- Advertisement -