আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা গোলামের মৃত্যুবার্ষিকী

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী:

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের সাবেক সহসভাপতি শহীদ এস. এম গোলাম মুর্শেদ গোলামের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে গোলামের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এস. এম গোলাম মুর্শেদকে ১৯৯৯ সালে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। রাজশাহী জাজকোর্টে গোলাম হত্যার দায়ে খুনিদের যাবজ্জীবন সাজা দেওয়া হয়। শহীদ এস. এম গোলাম মুর্শেদের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হাসান রুবন, সহসভাপতি হায়েস উদ্দিন মাসুম, যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান রুবেল, মাসুদ রানা শাহীন, আরিফুজ্জামান বাবু, নাইমুল হক লিটন, জয়নাল আবেদীন, কায়সার রহমান নাইজার, হাসান খান, কে.এ জোহা পলাশ, পলাশ চৌধুরী প্রমুখ। নেতৃবৃন্দ পুষ্পাঞ্জলি অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন।

আলোকিত প্রতিদিন/ ২৭ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -