আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ বার নির্বাচিত ইউপি মেম্বার নূর আলম ফের মেম্বার পদপ্রার্থী

আরো খবর

প্রতিনিধি, নোয়াখালী:

সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার নূর আলম শুক্কর আসন্ন ইউপি নির্বাচনে ফের মেম্বার পদপ্রার্থী। ২ নং চরবাটা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে উঠা নূর আলম আগাগোড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর রাজনৈতিক আদর্শ হিসেবে রেখে দিনরাত মানুষের জন্য কাজ করে চলেছেন।পিতা আবদুর রহিম মাতা হাজেরা খাতুনের জ্যেষ্ঠ সন্তান নূর আলম এলাকার মানুষের কাছে বিপদের বন্ধু হিসাবে স্বীকৃত। খোঁজ নিয়ে জানা যায়, টানা ২ বারের নির্বাচিত মেম্বার নূর আলম জনগণের সেবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি বিশ্বাস করেন,একজন সত্যিকারের জনপ্রতিনিধি দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন।এ ক্ষেত্রে যে বা যাঁরাই চাওয়া পাওয়ার হিসাব মিলিয়েছে তাঁরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন।রাজনীতি হচ্ছে, দেশ ও জনগণের জন্য তাঁর কি অবদান তিনি রেখেছেন?তার দীর্ঘ দশ বছরের জনপ্রতিনিধি থাকাবস্হায় একটিও বাল্য বিবাহ হতে দেন নি।আবার গ্রাম্য আদালত সক্রিয় করতে ক্ষাণিক অবদান আছে বলে জানান। গ্রামে গ্রাম্য সালিসের নামে বাণিজ্য বন্ধ করেছেন।এ বিষয়ে সুবর্ণচর উপজেলার বাসিন্দা প্রভাবশালী রাজনৈতিক পরিবারে সদস্য ছাত্রলীগের একসময়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইকবাল মাহমুদ সোহেল বলেন, মূলত এ উপজেলার সমাজ ব্যবস্হা মসজিদ কেন্দ্রিক হওয়ায় এখানকার মানুষ তেমন একটা বিরোধে জড়ান না।আর চরবাটা ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে রয়েছে আলাদা খ্যাতি।তবে সম্প্রতি করোনাকালীন লকডাউনের সময়ে প্রায় ৪০০ পরিবারে খাদ্য সহায়তা ও নগদ টাকা দিয়ে জনগণের মনে মণিকোঠায় আলাদা জায়গা করে নিয়েছেন নূর আলম শুক্কর।এ ছাড়াও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে  উক্ত মেম্বার নিজ তহবিল থেকে অর্থসহায়তা করে প্রকল্প বাস্তবায়ন করেছেন। তার ওয়ার্ডে এডিপি বাস্তবায়নে নিজেকে শতভাগ দূর্নীতি মূক্ত রেখেছেন। এ নেতার জীবনের মূল লক্ষ্য গরীব দুঃখী অসহায় মানুষের জন্য  আজীবন কাজ করে যাওয়া। আর এ জন্যই এলাকার স্হানীয় মানুষের চাপের মুখে ফের প্রার্থী হয়েছেন বলে জানান এ প্রতিবেদককে। তিনি শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ার বিষয়ে আশাবাদী এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন সফল হবেন বলে বিশ্বাস তার।

আলোকিত প্রতিদিন/ ২৭ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -