আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় স্বাধীনতা দিবস পালিত 

আরো খবর

প্রতিনিধি, নওগাঁ:

নওগাঁয়   যথাযোগ্য   মর্যাদা  ও  বিভিন্ন  কর্মসূচীর  মধ্য  দিয়েপালিত   হয়েছে   মহান   স্বাধীনতা  ও জাতীয় দিবস।  শুক্রবার সূর্যোদয়ের   সাথে   সাথে   শহরের   মুক্তির   মোড়ে   শহীদমুক্তিযোদ্ধা   স্মৃতিস্তম্ভে   প্রথমে   ফুল   দিয়ে   পু®পস্তবকঅর্পন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। পরে একেএকে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা   ইউনিট,   পৌরসভা,   নওগাঁ   মেডিকেল   কলেজ,সিভিল সার্জন, বিএমএ, স্বাচিপ, নওগাঁ সরকারী কলেজ,সড়ক ও জনপথ, এলজিইডি, গনপূর্ত বিভাগ, জেলা চেম্বারঅফ   কমার্স   এন্ড   ইন্ডাষ্ট্রির   পরিচালকবৃন্দরা,   জেলা   প্রেসক্লাব,  জেলা কারাগার,  ফায়ার  সার্ভিস  এন্ড  সিভিলডিফেন্সসহ   বিভিন্ন   রাজনৈতিক   দল,   সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,   সামাজিক,   সাংস্কৃতিক   সংগঠন     শহীদদেরপ্রতি   গভীর   শ্রদ্ধা   জানিয়ে   পুষ্পস্তবক   অর্পন   করেন।   পরেস্বাস্থ্য  বিধি  মেনে  অল্প  পরিসরে  নওগাঁ   ষ্টেডিয়ামে কুচকাওয়াজ,   ছালাম   গ্রহন,   বিজয়ী   ও   বিজিতদের   মধ্যেপুরস্কার বিতরন করেন। এদিকে জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় হতে একটিবিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনকরে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। অপরদিকে জেলাপ্রশাসনের   আয়োজনে   বেলা   ১১টায়   জেলা   মুক্তিযোদ্ধাসংসদ   চত্বরে   মুক্তিযোদ্ধা   মঞ্চে   বীর   মুক্তিযোদ্ধা   ও   শহীদমুক্তিযোদ্ধা   পরিবারের   সদস্যদের   সংবর্ধণা   প্রদান   করাহয়েছে।   এতে   প্রধান   অতিথি   হিসেবে   উপস্থিত   ছিলেনজেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। এসময় স্থানীয় সরকার বিভাগের   উপ-পরিচালক   গোলাম   মো:   শাহনেওয়াজেরসভাপতিত্বে   পুলিশ   সুপার   আব্দুল   মান্নান   মিয়া,   জেলামুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার হারুন-অল-রশীদ,সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানি বক্তব্য রাখেন। পরে   প্রধান   অতিথি   মুক্তিযোদ্ধা   ও   শহীদ   মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শাড়ী ও সেলাই মেশিন বিতরন করেন এবংজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদকে ও সদরউপজেলা   মুক্তিযোদ্ধা   কমান্ডার   গোলাম   সামদানী।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -