প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জের উদ্যোগে কক্সবাজার উত্তর বনবিভাগের সহযোগিতায় ২৫ মার্চ ( বৃহস্পতিবার) হাতি সংরক্ষণে করণীয় শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু । সভায় জোয়ারিয়ানালার দেড় শতাধিক নারী পুরুষ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বনবিভাগের ফরেস্টারসহ ভিলেজারগন উপস্থিত ছিলেন। জনসচেতনতামূলক সভায় বক্তারা মানুষ হাতি সংঘাত নিরসন এবং বন্য প্রাণী সংরক্ষণে এলাকাবাসী কে এগিয়ে আসার আহ্বান করেন। সভাপতির বক্তৃতায় কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালার রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব । নির্বিচারে বন্য প্রাণী হত্যা, ধরা এবং শিকার করা যাবে না । বন্য হাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, সামাজিকভাবে সচেতন হয়ে আমাদের মানুষ ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ জানান, তবুও যেন হাতিকে আক্রমণ করা না হয়। বন্য হাতি, বন্যপ্রাণী , বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ রয়েছেন। মানুষ ও হাতির সংঘাত নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সুফল প্রজেক্টের CMO বলেন, বন বিভাগ বন্যহাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বনভূমি জবরদখলমুক্ত, বন্যপ্রাণী, ও বন্যহাতিদের সংরক্ষণ এবং বনজসম্পদ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
জীব বৈচিত্র রক্ষার্থে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২১/ দ ম দ
- Advertisement -

