আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে মিনিবার নাইট ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

আরো খবর

প্রতিনিধি, সাভার :

সাভারে মুজিব শতবর্ষ উপলক্ষে বেড়াইদ যুব সংঘ এর উদ্যোগে মিনিবার নাইট ফুটবল টুনামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৪শে মার্চ বুধবার রাতে বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন বনগাঁও ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আরিফ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফাইজুল ইসলাম সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় অংশ নেন স্পোর্টস ক্লাব বি বনাম পশ্চিম পাড়া জুনিয়ার ক্লাব।দুই দলের মধ্যকার প্রতিযোগীতাপূর্ণ খেলায় ২-০ গোলে স্পোর্টিস ক্লাব বি বিজয়ী হয়।

আলোকিত প্রতিদিন/ ২৫ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -