আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি, ফুলবাড়ী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৬ লাখ টাকা ব্যয়ে ৯০০ স্কয়ার ফিটের ৪ কক্ষবিশিষ্ট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৪ মার্চ দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসান আলী , ফুলবাড়ী থানার তদন্ত অফিসার সারোয়ার পারভেজ, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মঈনুল হক খন্দকার প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ২৪ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -