আজ শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্রোহীদের হামলায় নিহত কমপক্ষে ১৩৭ জন

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সীমান্ত এলাকায় বিদ্রোহীদের হামলায় নিহত কমপক্ষে ১৩৭ জন। সোমবার, স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় সরকার। বিবৃতিতে জানানো হয়, মোটরবাইকের মাধ্যমে মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে হামলা চালানো হয়। আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে গ্রামবাসীর ওপর। তাতে, ১৩৭ জন নিহত এবং বহু মানুষ আহত। ধারণা করা হচ্ছে, একদিন আগেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মোহামেদ বাজোমের ওপর চাপ প্রয়োগেই এ হত্যাযজ্ঞ। হামলাকারীরা সবাই জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস মতাদর্শে বিশ্বাসী। গেলো ১৫ মার্চ, তিলাবেরি প্রদেশে বাসে হামলা চালিয়ে ৬৬ আরোহীকে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন, আঞ্চলিক সামরিক জোটের ওপরও হয় হামলা; প্রাণ হারান মালির ৩৩ সেনা।

আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ -২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -