আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে সাইফুল ইসলামের নেতৃত্বে বনগাঁও ইউনিয়নে ব্যাপক উন্নয়ন

আরো খবর

প্রতিনিধি, সাভার:

ঢাকার সন্নিকটে সাভার উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়নের নাম বনগাঁও ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি অত্র ইউনিয়নের দায়িত্ব নেয়ার পর থেকে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ সম্পূর্ণ করেছেন। তবে তার এ উন্নয়নের ধারা ব্যাহত করতে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি নিয়ে কথা বললেও অত্র ইউনিয়নের জনগণ বলছে বিভিন্ন কথা। সরজমিনে গিয়ে দেখা গেছে তিনি ইতিমধ্যে তার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহি গোয়ালের চায়ের দোকান হতে ওসমান কোলানি মসজিদ পর্যন্ত প্রায় ৯ শত মিটার রাস্তার কাজ।এছাড়াও হাঙ্গাইল হতে মস্তফার কাঠা বাগান পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ১কোটি ১৫ লাখ টাকা, মান্নান মার্কেট হতে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত প্রায় ১কোটি ৩৬ লাখ টাকা। ৫নং ওয়ার্ড কোন্ডা বাজার হতে শাহদাৎ ইন্জিনিয়ার এর বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ৬৫ লাখ টাকা ,৪নং ওয়ার্ডে বেরাইত স্কুল হতে পুজা ঘাঠ পর্যন্ত আরসিসি ঢালাই কাজে প্রায় ৬৩ লাখ টাকা। ৮নং ওয়ার্ডে ঢাকা আরিচা মহাসড়কের উওর পাশে বলিয়াপুর বাজার হতে ঈদগাঁ মাঠ পর্যন্ত রাস্তার কাজে ব্যয় প্রায় ৮৬ লাখ টাকা, ৯নং ওয়ার্ডে বলিয়াপুর বাজার বাসস্ট্যান্ড হতে চৌধুরী বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই কাজে ব্যয় প্রায় ৩৫ লাখ টাকা। ৮নং এবং ৯নং ওয়ার্ডের পাচআনি পাড়া মসজিদ হতে আলামিন মেম্বারের বাড়ি হয়ে সাবেক চেয়ারম্যান শামসুদ্দীনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজে ব্যয় প্রায় ২৫ লাখ টাকা সহ প্রায় প্রতিটি ওয়ার্ডে রাস্তার কাজ সম্পূর্ণ করেছেন যা চোখে পড়ার মত। তবে ঢাকা আরিচা মহাসড়কের উওর পাশে বলিয়াপুরের প্রবেশের রাস্তাটি এলজিইডি’র সিআরডিবি প্রকল্পের অন্তরভূক্ত এডিবির অর্থায়নে কাজটি প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা চেষ্টা করেও তা সম্ভব হয়নি। পারে এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত অত্র ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কাজ সম্পূর্ণ করছেন।তারা আরো বলেন স্বাধীনতার পর হতে অত্র ইউনিয়নে যে উন্নয়ন হয়নি, সে সকল উন্নয়ন হয়েছে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সময় কালে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূনরায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বনগাঁও ইউনিয়নের সর্বস্থরের জনগণ।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -