আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী থানা পুলিশের মাস্ক বিতরণ ও জনসচেতনতায় প্রচারণা

আরো খবর

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ২১ মার্চ রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরে অনুষ্ঠিত জনসচেতনতা মূলক প্রচারণায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, করোনা সংক্রমণ দিনে দিনে বেড়েই চলছে। অন্যদিকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে একেবারেই উদাসীন। অনেকেই মাস্ক পড়ছি না, সামাজিক দূরত্ব মানছি না।এতে আমরা যেমন নিজেরা করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছি পাশাপাশি পরিবারকে ঝুঁকিতে ফেলছি। করোনায় সংক্রমিত হওয়া থেকে বাঁচতে সকলকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এসময় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা পুলিশের তদন্ত অফিসার সারোয়ার পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই ইয়াছিন আলী। জনসচেতনতা মূলক প্রচারণা শেষে ফুলবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -