আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ট্রাক চাপায় অ‌লি‌ম্পিক কোম্পানীর আরএম নিহত

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা অ‌লিম্পিক কোম্পানীর আরএম নিহত হয়েছেন। রোববার সকালে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়‌কের উপ‌জেলার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর জেলার শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি অলিম্পিক কোম্পানীর টাঙ্গাইলের আর এম হিসেবে কর্মরত ছিলেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ প‌রিদর্শক (এসআই ) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গা থে‌কে মোটরসাইকেল যোগে মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাই‌কেল‌টি বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) তা‌কে চাপা দেয়। পরে মোটরসাই‌কেল থে‌কে পরে গি‌য়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যায়ন। নিহ‌তের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তি‌নি আ‌রো জানান, ঘাতক ট্রাক‌টি আটক করা হ‌লেও চালক পা‌লি‌য়ে গেছে।

আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -