আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ২০২১ বেলা ০৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক ব্যাবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যাবসায়ী হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পারচৌকা পুটির ঘাট গ্রামের মোঃ সাহাদুল ইসলামের ছেলে মোঃ দুরুল ইসলাম (২১)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -