আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে চলন্ত বাসে আগুন

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে নিমিষেই পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়িতে থাকা তাবলীগের ১৬ সাথীসহ ১৭ জন।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন।
মাইক্রোবাসের চালক আব্দুর রউফ বলেন, ‘ঢাকা থেকে তাবলীগের ১৬ সাথী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলাম। গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ি থেকে গন্ধ বের হয়। এসময় দ্রুতই গাড়ি থেকে নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।’
রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে যায়।

আলোকিত প্রতিদিন/ ১৭ মার্চ-২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -