আজ বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বলে উঠলেন কোহলি

আরো খবর

ক্রীড়া ডেস্ক: ভারতের রান মেশিন কোহলির জন্যও বেশ অস্বস্তিকর সময়। সর্বশেষ ১০ ম্যাচে নেই ১টি সেঞ্চুরি, ৪টি হাফসেঞ্চুরি থাকলেও কোহলির সঙ্গে যা বেমানান। সবচেয়ে বড় কথা দলের প্রয়োজনে রাখতে পারছিলেন না অবদান।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বিরাট কোহলি তিনবার আউট হয়েছেন শূন্য রানে। দুবার টেস্টের পর প্রথম টি-টোয়েন্টিতে ফেরেন রানের খাতা খোলার আগেই। সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচে দলের হার, সঙ্গে ব্যাটে রান না পাওয়ায় কোহলিকে অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

অবশেষে জ্বলে উঠলেন, ফিরলেন সহজাত খেলায়, মাঠ ছাড়লেন ম্যাচ জিতিয়ে।  ইংল্যান্ডের বিপক্ষে গতকাল ৭৩ রানের হার না মানা ইনিংস খেলে সিরিজে সমতা আনেন টিম ইন্ডিয়ার কাপ্তান। ম্যাচ শেষে কোহলি জানালেন একজনের বিশেষ পরামর্শে এমন ইনিংস খেলতে সহায়তা করেছে তাকে।

কে বিশেষ পরামর্শ দিয়েছেন কোহলিকে? তিনি বলেন,  ‘এই খেলার আগে এ বি ডি ভিলিয়ার্সের সঙ্গে আমার বিশেষ কথা হয়েছে, সে আমাকে পরামর্শ দিয়েছে শুধু বলের দিকে দৃষ্টি রাখতে, আমি তাই করেছি।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্সের সঙ্গে রয়েছে তার বিশেষ সখ্যতা। দুজনে একসঙ্গে খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুতে। মাঠের বাইরেও যে দুজনে দারুণ বন্ধু সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে বারবার প্রকাশ পেয়েছে। এবার দুঃসময়ে কোহলির পাশে দাঁড়িয়ে সেটা আরও জোরালো করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৫ মার্চ -২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -