রোববার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান।
আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তাদের মধ্যে তিনজনকে এভারকেয়ার হাসপাতালে এবং একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
গার্ডারটি কেন ধসে পড়ল, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি তারা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বিকট শব্দের পর তারা ধুলো উড়তে দেখেন। পরে বুঝতে পারেন যে নির্মাণাধীন গার্ডার ভেঙে পড়েছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, “আহতদের সবার অবস্থাই গুরুতর। তাদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ মার্চ -২১ /এম.জে

