আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাদুল্লাপুরে ঢাকা-রংপুর মহাসড়কে পিক-আপের ধাক্কায় নিহত-১

আরো খবর

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কেরধাপেরহাট আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় পিক-আপের ধাক্কায় আদিবাসী স্বাধীন মালটি (২৬) নিহত হয়েছে। নিহত স্বাধীন মালটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার অনন্তপুর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের রবিন মালটির পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ১৩ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টায় স্বাধীন মালটি আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন মহাসড়কের উপরে গাড়ি হতে নামার পর বিপরীত মুখী হতে আসা একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেঘটনানাস্থলেই স্বাধীন মালটি মারা যায়। পরে স্বাধীন মালটি এর আত্মীয়রা এসে তাকে সনাক্ত করেন। স্বাধীন মালটির খালুসুনিল মালটি জানান, স্বাধীন মালটি মহাস্থান গড়ের জনৈক এক ইটভাটায় প্রায় ১ বছর ধরে শ্রমিকের কাজ করে। গতকাল বাড়িতে বেড়াতে আসে এবং শনিবার বিকালে কর্মস্থলের উদ্দেশ্যে ধাপেরহাটে রওয়ানা দেয় কিন্তু তার কর্মস্থলে আর যাওয়া হলো না।

ধাপেরহাটপুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ মার্চ -২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -