আজ শুক্রবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক মেয়র লিটনের সাথে জাপান দূতাবাস প্রতিনিধির সাক্ষাৎ

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী:

কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অবস্থিত জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইবিহারা কেনজি। সোমবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক মেয়র। এরপর তাঁরা মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় কনসালটেন্ট মহীমা কাদের, রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারুক জাহাঙ্গীর মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১১ মার্চ-২১/ দ.ম.দ

- Advertisement -
- Advertisement -