আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড বহাল থাকবে কি থাকবে না !

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:

অবৈধ সম্পদ ও বালাখানা অর্জনের মামলায় সরকারদলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল থাকবে কি থাকবে না, তা আজ ৯ মার্চ জানা যাবে।

গত ২৪ ফেব্রুয়ারি ওই শুনানি শেষ হলে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণায় আজকের তারিখ নির্ধারণ করেন। ওই দিন আদালতে হাজী সেলিম ও তার স্ত্রীর আপিলের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

২০০৯ সালের ২৫ অক্টোবর হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

আলোকিত প্রতিদিন / ৯মার্চ-২১/দ.ম.দ
- Advertisement -
- Advertisement -