আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

এসআইয়ের কোটিপতি বউ আইনি হেফাজতে

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:

সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. নওয়াব আলীর কোটিপতি বউ গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয় তাকে।

আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন গোলজার বেগম। আত্মসমর্পণের পর তিনি আদালতে জামিনের আবেদন করেন। তবে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুর্নীতির মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করেন আসামি গোলজার বেগম। তিনি আদালতে জামিন চান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে আদালত গোলজার বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও জানান, এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে গোলজার বেগম, তার স্বামী এসআই নওয়াব আলীসহ চার আসামির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এই মামলায় আগামী ৬ এপ্রিল শুনানির পরবর্তী তারিখ ধার্য রয়েছে।

আলোকিত প্রতিদিন / ৯মার্চ-২১/দ.ম.দ

- Advertisement -
- Advertisement -