প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর ৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেন, আমি নেত্রী এবং কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। আমরা ওই নেতৃত্ব চাই যারা প্রতিটি মুহূর্ত শহরকে এবং শহরের নেতাকর্মীকে বুকে আগলে রাখতে পারবে।
রোববার (৭মার্চ) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে অগ্নিঝরা ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিছে। কিন্তু আমি হারামের টাকা দরিনাই। আমি যদি একটা বেলা বিস্কুট খাই, আমার কর্মীরাও যেন একটা বেলা বিস্কুট পায়। যারা সামনের দিনে কাউন্সিলর হবেন কর্মীদের পেটের দিকে তাকাতে হবে। শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনি। এখন কর্মীদের খবর রাখেননা। কর্মীদের খবর না রাখলে আপনার খবরও তারা রাখবেনা। এটাই হচ্ছে বাস্তবতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী শহর আ’লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমূখ।
আলোকিত প্রতিদিন /৭ মার্চ-২১/দ.ম.দ

