আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের কল্যাণে আমাদেরকে মানবিক পুলিশ হতে হবে-পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা

আরো খবর

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ খাইরুল আলম বলেছেন, জনগণের কল্যাণে আমাদেরকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ঈমানী দায়িত্ব হিসেবে যথাযথভাবে সঠিক সময়ে পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে।আমরা জনগণের প্রথম ভরসার স্থল হতে চাই। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন জনগণের কাছে নির্ভেজাল সেবা পৌঁছে দিতে হবে।এখন থেকে জনগণকে পুলিশি সেবা নিতে দুর দুরান্ত থেকে আর থানায় আসতে হবেনা।প্রত্যন্ত এলাকার বিট অফিসারের মাধ্যমে সকল প্রকার পুলিশি সেবা নিতে পারবেন।প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার মানুষের সাথে মিশে তাদের সকল প্রকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। এতে করে স্থানীয় ভাবে অনেক সমস্যা সমাধান করা যাবে। থানায় মামলা সংখ্যা কমে যাবে এবং জনগণের দুর্ভোগ লাঘব হবে। মনে রাখতে হবে আমরা বৃটিশ বা পাকিস্তানি পুলিশ নই।আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশের জনগনের পুলিশ। বৃহস্পতিবার  (৪ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্নেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ কল্যান সভায়   প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে আমরা মুজিব বর্ষে অবস্থান করছি।মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন দেশের স্বপ্নের  পুলিশ হতে আমরা একটি টিম ওয়ারী কাজ করতে চাই।আমরা নিজেদের উদ্দেশ্যে চাকরি করছিনা।রাষ্ট্রের উদ্দশ্যে পূরনের জন্য আমরা চাকরি করছি।আমরা জনতার পুলিশ হতে চাই।তাই জনগণের কথা শুনতে হবে,তাদের সাথে মিশতে হবে।বিট এলাকায় বসে সমস্যা সমাধান না হলে থানায় মামলা নিতে হবে।দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে।সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সত্যিকারার্থে  সেবক হয়ে জনগণের কাজ করছে পুলিশ।কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগণের পুলিশ হতে কাজ করছি।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।পুলিশের প্রতি সাধারন মানুষের ভাল ধারনা তৈরী করতে হবে।জনগন ও পুলিশের মধ্যে সু- সম্পর্ক গড়ে তুলে পুলিশ ও জনগণের মাঝে দুরত্ব কমিয়ে আনতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে।সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজেদেরকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।আমরা কুষ্টিয়া জেলাকে ইভটিজিং,মাদক ও সন্ত্রাসী মুক্ত জেলা গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)জনাব মোঃ ফরহাদ হোসেন খান,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল জনাব মোঃ ইয়াছির আরাফাত,  সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল,জনাব মোঃ আজমল হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ প্রমুখ।

আলোকিত প্রতিদিন / ৫ মার্চ/২০২১

- Advertisement -
- Advertisement -