আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পায়রা বন্দরে খাদ্যে বিষক্রিয়ায় ৫ নির্মান শ্রমিক অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি

আরো খবর

প্রতিনিধি কলাপাড়া ,পটুয়াখাল :

পায়রা বন্দরে নির্মানাধীন জেটিতে কর্মরত পাঁচ নির্মান শ্রমিক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলো আবদুর রহমান (৩০), মো.আশিক (২২),সবুজ (১৮) , রেজাউল (২৭) ও মো.ইমন (১৮)। বুধবার রাতে অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় এরা বার বার বমি করছিল। খাদ্যে বিষক্রির্য়া কারনেই তারা অসুস্থ্য হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন তারা অনেকটা আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও অসুস্থ্য শ্রমিকরা জানান, বুধবার পায়রা বন্দরের কাজ শেষে রাতের খাবার খেয়ে তারা বিছানায় ঘুমাতে গেলে কিছু সময় পর বমি ও পাতলা পায়খানা শুরু হলে তারা অসুস্থ্য হয়ে পড়লে সাথে থাকা অন্য শ্রমিকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করেন।

আলোকিত প্রতিদিন/৪মার্চ/২০২১

- Advertisement -
- Advertisement -