প্রতিনিধি, চট্টগ্রাম :
আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যােগে শনিবার (৬ মার্চ) দুপুর দুইটা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ মসজিদ কমপ্লেক্সে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রী হাছান মাহমুদ। উদ্বােধন করবেন শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মূখ্য আলোচক থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোছলেম উদ্দিন আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ ও দিদারুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এরশাদ মাহমুদ ও তারুণ্যের অহংকার ফারাজ করিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ আবুল কাশেম নূরী। সমাবেশে সরকারী-বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, পেশাজীবী, সাংবাদিক এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের শীর্ষ স্থানীয় পীর মাশায়েখ- উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ফােরকান রেজা এবং সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী অনুরােধ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন-৪মার্চ-২১-এইচ
- Advertisement -

