আজ , ।   

রামুতে মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী সংরক্ষণে সভা অনুষ্ঠিত  

আরো খবর

প্রতিনিধি, কক্সবাজার :
কক্সবাজারে কক্সবাজার  দক্ষিণ   বন বিভাগের আওতাধীন রামু  উপজেলার পানেরছড়া  রেঞ্জে   কক্সবাজার  দক্ষিণ বনবিভাগের  সহযোগিতায় বুধবার ( ৩ মার্চ)   “মানুষ  – হাতি সংঘাত” নিরসন    শীর্ষক  বন্যপ্রাণী সংরক্ষন,সামুদ্রিক জীববৈচিত্র্য এবং বনসম্পদ রক্ষাকল্পে জনসচেতনতামূলক সভা এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস   অনুষ্ঠিত  হয়েছে। জনসচেতনতামূলক  আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কক্সবাজার দক্ষিণ    বনবিভাগের  ( ডিএফও)  মোহাঃ হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন পানেরছড়া  রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রামুর খুনিয়াপালং এর   চেয়ারম্যান আব্দুল মাবুদ। জনসচেতনতামূলক সভায় ১,২ এবং ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার  মনোয়ারা চৌধুরী,  ১নং ওয়ার্ডের মেম্বার জানে আলমসহ রেঞ্জ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী  উপস্থিত ছিলেন। জনসচেতনতামূলক  সভায় বক্তারা মানুষ  হাতি সংঘাত নিরসন এবং বন্য প্রাণী  সংরক্ষণে  এলাকাবাসী কে এগিয়ে  আসার  আহ্বান করেন।   জনসচেতনতামূলক সভায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ফরেস্টার সোহেল রানা ও ফসিউল আলম।  প্রধান অতিথির  বক্তৃতায় কক্সবাজার  দক্ষিণ   বনবিভাগের  বিভাগীয় বন  কর্মকর্তা  মোহাঃ হুমায়ুন কবীর  বলেন,  বন্যপ্রাণী  ও বন্যহাতি সংরক্ষণ  আমাদের  নৈতিক দায়িত্ব । নির্বিচারে বন্য প্রাণী  হত্যা, ধরা এবং শিকার করা যাবে না । বন্য হাতিদের  আঘাত করে   নিধন  করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব  ফেলবে। তিনি আরো বলেন,  সামাজিকভাবে  সচেতন হয়ে আমাদের  মানুষ  ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে  এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ  জানান,  তবুও যেন হাতিকে আক্রমণ  করা না হয়। বন্য হাতি, বন্যপ্রাণী ,  বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ  রয়েছেন। মানুষ  ও হাতির সংঘাত  নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা   এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে  অভিযান  পরিচালনা  করে  আইনানুগ ব্যবস্থা  গ্রহণ  করা  হবে।  সঠিক তথ্য দিয়ে  সহযোগিতা  করার অনুরোধ জানান  তিনি। সভাপতির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর বলেন,  বন বিভাগ বন্যহাতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা  পালন  করছে।  সরকারি বনভূমি জবরদখলমুক্ত,  বন্যপ্রাণী, ও বন্যহাতিদের সংরক্ষণ   এবং বনজসম্পদ রক্ষায় সার্বিক সহযোগিতা  প্রদান করছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির স্যার মানুষ – হাতি দ্বন্দ্ব নিরসন সহ সামগ্রিক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করছেন। সঠিক দিকনির্দেশনায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগ হবে অন্যান্য বিভাগের রোল মডেল।উল্লেখ্য যে,  পানেরছড়া রেঞ্জ কার্যালয়ে বনবিভাগের  কর্মসূচি হিসেবে যথাযোগ্য মর্যাদায়  বিশ্ব বন্য প্রাণী দিবসে বন ও বনভূমি রক্ষায় স্থানীয় জনগণ কে সচেতন, সচেতনামূলক জনসভায় মানুষ কে বন্যপ্রাণীদের ভালোবাসতে উদ্ধুদ্ধকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীদের ভূমিকাসহ নানাধরণের  বহুমুখী কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালনে সচেষ্ট থাকবেনএবং কর্মূচির অংশ হিসেবে  পানেরছড়া  রেঞ্জ কার্যালয়ে   বিশ্ব বনপ্রাণী দিবস ও  পালন করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৩ মার্চ/২০২১ ইং
- Advertisement -
- Advertisement -