:: প্রতিনিধি, রাঙ্গামাটি ::
বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাঙ্গামাটি জেলা পুলিশ ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১’ পালন করে। দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে সাথে নিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়।
সোমবার (১ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাঈন উদ্দিন চৌধুরী সহ রাঙ্গামাটি জেলা পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১ মার্চ-২০২১/জেডএন
- Advertisement -

