প্রতিনিধি,সাভার : সাভারে জানুয়ারি বকেয়া বেতনের দাবীতে একটি আঞ্চলিক সড়ক করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে সাভারের হেমায়েতপুর- সিংগাইর আঞ্চলিক সড়কের ঋষিপাড়া এলাকায় সড়ক বন্ধ করে অবস্থান নেয় কিউ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ৩ মাসের বেতন পাবে প্রায় ৫৫০ জন শ্রমিক। বেতন দেই দিচ্ছি করে টালবাহানা করছে মালিকপক্ষ। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি বেতন পরিশোধ করার কথা থাকলে প্রায় তিন দিন ধরে কতৃপক্ষের কোন লোক কারখানায় আসছে না।
আন্দোলনরত শ্রমিক আবু বক্কর বলেন, আমরা তিন মাস ধরে ঘরভাড়া ও দোকান ও দোকান বিল দিতে পারছি না। প্রতিনিয়ত বাড়ির মালিক বকাঝকা করছে। দোকান মালিকরা আর বাকিতে বাজার দিচ্ছে না। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শ্রমিক নাসিম বলেন, তিন মাস ধরে বেতন দেই দিচ্ছি করে আমাদের ঘুরাচ্ছে মালিক পক্ষ। আমরা আমাদের শ্রমের মূল্য চাই। দুই বেলা দুমুঠো খাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করি। তার পরেও আমাদের বাড়িওয়ালার কাছে অপমানিত হতে হয়। আমরা মালিক পক্ষের আর আশ্বাস চাইনা। বেতন পরিশোধ না করা পর্যন্ত রাস্তয় আমরা থাকবো।
কারখানা কর্তৃপক্ষ জানান, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হচ্ছে না। তাই বেতন প্রদানে সমস্যা হচ্ছে।
এব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার সেলিম আহমেদ জানান, সড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাচ্ছি। পৌছে বিস্তারিত জানাতে পারবো।
ঘটনাস্থলে শিল্প পুলিশের সিনিয়র এএসপি আবু জাফরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত কোন সংঘর্ষের খবর পাওয়া যায় নি।
আলোকিত প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে
- Advertisement -

