প্রতিনিধি,রাজশাহী : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এ সময় অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় পারফরম্যান্স এর উপর ভিত্তি করে শ্রেষ্ঠ অফিসার ফোর্সদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ আরিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা।
- Advertisement -
- Advertisement -

