আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সাভার ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি এর চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন

আরো খবর

প্রতিনিধি,সাভার : সাভার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার ২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশষ্য বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সাভার সদর ইউনিয়নের ৭৪টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের সচিব মহসিন মিয়া, ১নং ওয়ার্ড মেম্বর আবুল হাকিম, ২নং ওয়ার্ড মেম্বর বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বর আবুল করিম, ৪নং ওয়ার্ড মেম্বর ওয়াদুদ আকন, ৫নং ওয়ার্ড মেম্বর শুকুর আলী, ৬নং ওয়ার্ড মেম্বর আবুল হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বর আরিফ হোসেন, ৮নং ওয়ার্ড মেম্বর কলিন্স ডি রোজারিও, ৯নং ওয়ার্ড মেম্বর জালাল উদ্দিন খান । ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার শারমিন আক্তার। ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মনোয়ার আক্তার। ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার আলপনা রোজারিও সহ আরো অনেকে।

 

 

 

আলোকিত প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -