আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নাসির বিড়ির বিশাল চালান আটক

আরো খবর

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১,৭০,১২৫ শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা থানার পাখিয়ালা-কানুনগো বাজার রোডের মহদিকোনা সাকিনের মহাজন বাড়ীর মন্দিরের সামনের পাকা রাস্তার উপর (৬/২) শনিবার ৮ ঘঠিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১,৭০,১২৫ শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩,০৬২,২৫ টাকা। উক্ত ঘঠনায় বড়লেখা থানার এসআই মোঃ আবু সাঈদ বাদী হয়ে বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের নয়াবাড়ীর আব্দুর রহমানের পুত্র সুনাম উদ্দিন চান্দই (৩৮) ও একই গ্রামের শফিক উদ্দিন বলাই মিয়ার ছেলে আব্দুল লতিফ (৪৫) কে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলা নং- (৫)২২।
এ দিকে গত বৃহস্পতিবার (৪/২) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের কানোনগো বাজারের ব্যবসায়ী মাতাব উদ্দিন এর দোকান ঘর ও বড়ময়দানস্থ তার বসত ঘরের খাটের নিচ থেকে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানীকরা ২২৬ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০,১৭০ টাকা।
এ ঘঠনায় বড়লেখা থানার এসআই সুব্রত কুমার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের ইলিয়াছ আলীর পুত্র মাতাব উদ্দিন ও তালিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে আসামী করে পৃথক আরো একটি মামলা করেন। মামলা নং- ২/১৯।
এ ব্যাপারে জানতে চাইলে বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বড়লেখা থানায় অব্যাহত চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দফায় দফায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাকি দিয়ে আনা ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে এবং উভয় ঘঠনায় পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, বড়লেখা থানার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা পারবো বড়লেখা থানাকে মাদকমুক্ত একটি থানা উপহার দিতে। সেজন্য সর্বদা পুলিশকে অতিথের ন্যায় তথ্য প্রদান করে সহযোগিতা কামনা করেন।

আলোকিত প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -