নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ড গনিপুর গ্রামের মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দেলু মিয়া কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শনিবার দুপুর ১২টায় একই গ্রামের চাপরাশি বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ জুয়েল ও ইয়াকুব নবী মনা ও তাদের মা কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত বাড়িতে হামলা করে করিমপুর গ্রামের মহিন উদ্দিন ওরুপে কশাই মহিন্না, মোঃ উজ্জ্বল, নুর আলম (মহিন্নার ভাগিনা) সহ অজ্ঞাত নাম না জানা ৮-৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী। তারা ঘরের দরজা, ঘরের বিতরের শো-কেস, চেয়ার, টেবিল, ইত্যাদি এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় বাধা দিতে আসলে জুয়েল ও তার মা কে গুরুতর আহত করে। তাদের চিৎকার শুনে বাড়ির সবাই এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জুয়েলকে আশংকাজনক অবস্থা হাসপাতালে ভর্তি করে, তার মা ও অন্য আহতদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জুয়েলর মা রেজিয়া বেগম বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দাখিল করেন। খবর পেয়ে বর্তমান চৌমুহনী পৌরসভার নির্বাচিত মেয়র খালেদ সাইফুল্লাহ ও বিকেল বেলায় সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল দেখতে যান। এছাড়াও ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিল ইসমাইল হোসেন সহ এলাকার আরো গুন্যমান্য ব্যক্তি, সাংবাদিক সাইফুল ইসলাম , ছাত্রনেতা সবুজ সহ আরো অনেকে দেখতে যান। সাংবাদিকদের কাছে দেলোয়ার হোসেন ও জুয়েলর মা রেজিয়া বেগম ও বাড়ির লোকজন বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
আলোকিত প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে
- Advertisement -

