আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যুর অভিযোগ

আরো খবর

প্রতিনিধি,সুনামগঞ্জঃ সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। মৃত স্বামীর নাম- মোঃ আলেক মিয়া (৬৫)। তিনি জেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মাছিম উল্লাহর ছেলে। এঘটনার পর থেকে ঘাতক দ্বিতীয় স্ত্রী পালতক রয়েছে বলে জানাগেছে। আজ শনিবার (৬ই ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের বৃদ্ধ আলেক মিয়ার দুই স্ত্রী। তার মধ্যে প্রথম স্ত্রীর ঘরে ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। আর দ্বিতীয় স্ত্রীর কোন সন্তান নেই। কিন্তু পারিবারিক কলহের কারণে দিনমজুর আলেক মিয়া তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা ভাবে বসবাস করতেন। আজ শনিবার (৬ই ফেব্রুয়ারী) সকালে প্রতিদিনের মতো পারিবারিক বিষয়াদি নিয়ে আলেক মিয়ার সাথে তার দ্বিতীয় স্ত্রী ঝগড়া হয়। এসময় উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বৃদ্ধ আলেক মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ঘরের দরজা খোলা রেখেই দ্বিতীয় স্ত্রী পালিয়ে যায়। এলাকার লোকজন ঘরের দরজা খোলা দেখে ভিতরে ডুকে এবং বৃদ্ধ আলেক মিয়া মৃত দেহ বিচানায় পড়ে থাকতে দেখতে পায়। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় মৃত আলেক মিয়ার মাথায় লাঠির আঘাতের চিহ্ন পাওয়া যায়। আর এই ঘটনাটি তাৎক্ষনিক ভাবে চারদিকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে ব্যাপাক সমালোচনার ঝড় উঠে। কিন্তু ঘাতক দ্বিতীয় স্ত্রীর নাম ও পরিচয় পায়নি পুলিশ। এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন- বৃদ্ধ আলেক মিয়ার মৃত্যুর পর থেকে তার দ্বিতীয় স্ত্রীকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে। কারণ মৃত ব্যক্তির মাথায় লাঠির আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তাই দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

- Advertisement -
- Advertisement -