আজ শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

আরো খবর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় জসিম মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসএমসি ফ্যাক্টরী সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে আমতলি বিলাইজুরি খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার এস আই রঞ্জন জানান, নিহত জসিম মিয়া (২৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকার মৃত তারা মিয়ার ছেলে। সে তার মায়ের সাথে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আরিফ মিলের ৪-নং গেইট সংলগ্ন আবুল কালামের বাসায় ভাড়া থাকতো। ঘটনার দিন সকাল ১০টার দিকে মাছ মারার উদ্দেশ্যে বরশি নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। খালে মাছ ধরার সময় তার মৃগী রোগ উঠলে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহত জসিমের মৃগী রোগ থাকায় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 

 

আলোকিত প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -