আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় নিসচা’র ব্যবস্থাপনায় এতিমখানায় খাদ্য সামগ্রী প্রদান

আরো খবর

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্য প্রবাসী মিফতাহ উদ্দিন চৌঃ প্রিন্সের অর্থায়নে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় নিজবাহাদুর ইউনিয়নের মাইজগ্রাম হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী ও কোরআন শরীফ প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল ও আলু। নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সমাজসেবক আব্দুল ওয়াদুদ দুদুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা ও মাদ্রাসার সভাপতি আব্দুল হাসিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এতিমখানা ও মাদ্রাসা’র প্রধান হাফিজ মাওলানা মোঃ কয়েস আহমদ, আব্দুল মতিন বাবলু, নিসচা বড়লেখা উপজেলা যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে
- Advertisement -
- Advertisement -