আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কাকড়ার গতি নিয়ন্ত্রণ ও দক্ষ চালক নিশ্চিত করণে প্রশাসনকে সাংসদ শামীমের চিঠি

আরো খবর

গাইবান্ধা প্রতিনিধিঃ কাকড়া ও নছিমন গাড়ির গতি নিয়ন্ত্রণ ও দক্ষ প্রাপ্ত বয়স্ক চালকের বিষয়টি নিশ্চিত করণে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জেলা ও উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। গত বৃহস্পতিবার এমপি শামীমের বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নিবার্হী অফিসার এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি পৌচ্ছে দেন। গত এক মাসের ব্যবধানে সুন্দরগঞ্জ উপজেলায় কলেজ শিক্ষক ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও ভীতির সঞ্চার হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা লক্ষ্যে কাকড়ার গতি নিয়ন্ত্রণ এবং প্রাপ্ত বয়স্ক দক্ষ চালক দ্বারা কাকড়া চালানো সংক্রান্ত বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বর্তমানে কাকড়া ও নছিমনের বেপরোয়া চলাচল উপজেলার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোটখাট সড়ক দূর্ঘটনা। উপজেলা নিবার্হী কর্মকর্ত মোহাম্মদ আল মারুফ বলেন তিনি এখনও চিঠি পাননি।

- Advertisement -
- Advertisement -