আজ শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীর উপস্থিতিতে শপথ গ্রহণ করবেন চট্টগ্রাম নগর পিতা

আরো খবর

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করানো হবে আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দিনটি ধার্য করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। এরপর কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। উল্লেখ্য, গত গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

 

আলোকিত প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০২১ /এম.জে

- Advertisement -
- Advertisement -