আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা

আরো খবর

প্রতিনিধি, জামালপুর: পঞ্চম ধাপে জামালপুরের চাঁরটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রয়ারী। আজ (২ ফেব্রয়ারি) মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। দুপুরে জামালপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর মনোনয়ন পত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।

আগামী ২৮ ফেব্রয়ারী পঞ্চম ধাপে জামালপুরের চাঁরটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো, জামালপুর পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা, ইসলামপুর পৌরসভা ও দেওয়ানগঞ্জ পৌরসভা। উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

আলোকিত প্রতিদিন/২ ফেব্রয়ারি’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -