আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় দাদনের টাকার জন্য ঘরে তালা!

আরো খবর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় দাদনের পাঁচ হাজার টাকার লাভ দিতে না পারায় দিনমজুর দ¤পতির ঘরে তালা দিয়েছেন দাদন ব্যবসায়ী ওসমান মিয়া। যার ফলে ১৩ দিন দিনমজুর আবুল হোসেন (৫৩) ও তার স্ত্রী মাজেদা বেগম (৪৮) দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। দিনমজুর আবুল হোসেন ও তার স্ত্রী অভিযোগ করেন পাঁচ হাজার টাকার সুদ দিতে না পারায় তাদের ঘরে তালা দেয় একই এলাকার দাদন ব্যবসায়ী ওসমান মিয়া। ১৩ দিন ধরে দাদন ব্যবসায়ীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। সুদের টাকা না দিলে তাদের যেখানে পাবে সেখানেই বেঁধে রাখার হুমকি দেয় দাদন ব্যবসায়ী ওসমান। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। দাদন ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় বিচার চাওয়ার সাহসও হারিয়ে ফেলেছে পরিবারটি।মাজেদা বলেন সংসারের অভাবের কারণে ১৩ মাস আগে ওসমানের কাছ থেকে হাজারে মাসিক ১০০ টাকা হারে দাদনের পাঁচ হাজার টাকা নেন। ১৩ মাসে আসল পাঁচ হাজারের লাভ হয় আরও সাড়ে ৬ হাজার টাকা। বেশ কিছুদিন ধরে লাভে-আসলে টাকা পরিশোধের চাপ দেয় ওসমান। সময় মতো টাকা দিতে না পারায় কিছুদিন আগে তাদের বাড়ি থেকে গরু ধরে নিয়ে যায় ওসমান ও তার লোকজন। পরে টাকা পরিশোধের আশ্বাসে গরু ফিরে পায় তারা। আবারো সময় মতো টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ১২ দিন আগে আবুল ও মাজেদাকে গালাগালি করে তাদের ঘরে তালা ঝুলিয়ে দেয় দাদন ব্যবসায়ী ওসমান। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন বলেন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/৩১ জানুয়ারি’২১/এম.জে

- Advertisement -
- Advertisement -