প্রতিনিধি, সাভার: সাভারে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভা নির্বাচনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাজী সেলিম মিয়া। তিনি প্রতিপক্ষ প্রার্থী মনির হোসেন পালোয়ান কর্তৃক তার বিরুদ্ধে আনিত বিভিন্ন অপপ্রচার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে প্রতিপক্ষ প্রার্থী বিভিন্ন মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য জনগনের সামনে তুলে ধরে মানহানি করার চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এসময় সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি, কাসেম মিয়া, শফিউল বাশার, রাসেল মিয়া প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২ জানুয়ারি’২১/এসএএইচ

