আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আতিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় ফুলবাড়ীতে আনন্দ মিছিল

আরো খবর

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম): বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীর কৃতি সন্তান ডাক্তার মোঃ আতিকুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। সোমবার ১৬ নভেম্বর সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় গেটে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময়  যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ডাক্তার আতিককে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডাঃ আতিকুর রহমানের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে। তিনি শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ডিগ্রি)  মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম সরকারের ছোট ছেলে।

আলোকিত প্রতিদিন/১৬ নভেম্বর’২০/এসএএএইচ

- Advertisement -
- Advertisement -