আলী হোসেন, সাভার: সাভারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভার উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সিপ এর সহযোগিতায় ৭নং ওয়ার্ড মজিদপুর এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি। এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগের সরকার উন্নয়ন বান্ধব সরকার।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে ইতিমধ্যে সাভার পৌর সভার প্রতিটি এলাকায় পূর্বের তুলনায় ব্যাপার উন্নয়ন কাজ চলমান রয়েছে। সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্বাস আলী বলেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনির নেতৃত্বে পৌর সভার প্রতিটি এলাকায় ন্যায় ৭নং ওয়ার্ডেও ব্যাপার উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে।বিশেষ করে ৭নং ওয়ার্ডে কয়েকটি রাস্তা ব্যাতিত সকল রাস্তার উন্নয়ন কাজ শেষ হয়েছে।অসমাপ্ত বাকি কাজ গুলো অতিদ্রুত সম্পূর্ণ করা হবে বলে তিনি জানান। এসময় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্বাস আলী,সাভার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদসহ সেভ দ্য চিলড্রেন সিপ এর কর্মকর্তাদ্বয় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৮ নভেম্বর’২০/এসএএইচ

