আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে যমুনার ভাঙন প্রতিরোধে মানববন্ধন

আরো খবর

সবুজ সরকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষাসহ যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নদী তীরবর্তী কয়েক গ্রামের মানুষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গয়রাগাছা এলাকায় নদীর তীরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙ্গন প্রতিরোধ কমিটি এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে। হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ডিগ্রি হুগড়া, মোহালী গয়রাগাছাসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

 

 

আলোকিত প্রতিদিন/১৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

- Advertisement -
- Advertisement -