:: প্রতিনিধি, সাতক্ষীরা::
করোনার আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দেবহাটা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুজ্জামানের (৪২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বদরুজ্জামান (৪২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার জাহাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এনিয়ে, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, করোনা সনাক্ত হওয়ার পর কোভিড নিউমোনিয়া নিয়ে বদরুজ্জামান গত ২৫ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
- Advertisement -